আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি পরীক্ষা শুরু হবে

 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই তথ্য জানান।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের চেষ্টা করছি। 

আমরা ২০২৫ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছি। পূর্বের সকল পরীক্ষাগুলো যদি আমরা আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি, তাহলে সেশনজট ৬০-৭০ শতাংশ হ্রাস করতে সক্ষম হব।

Post a Comment

أحدث أقدم