শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

 


অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন—এমন জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। বঙ্গভবনের একাধিক সূত্র এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং শুক্রবার দুপুরের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বঙ্গভবনের নির্ভরযোগ্য একটি সূত্রের বরাতে গণমাধ্যমে খবর এসেছে, রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। একই ধরনের তথ্য নিশ্চিত করেছেন বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা। তবে তারা কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার স্নায়ুজনিত একটি জটিল রোগ ধরা পড়েছে। এ কারণে পদত্যাগের পর স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

Post a Comment

أحدث أقدم