ভিসা ছাড়াই যে ৩৫টি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

 


নতুন এই র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারবেন।
মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক প্রকাশ করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়।

এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা এ ধরনের সুবিধা নিয়ে ৩৭টি দেশে যেতে পারতেন। গত বছর শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, বারবাডোস, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, পূর্ব তিমুর (তিমুর-লেস্তে), ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এবারের সূচকে আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

Post a Comment

أحدث أقدم