টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমারের মাদকের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল

 


টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মাদকের টাকা লেনদেন নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এছাড়াও সরকারি বাসভবনে মাদক সেবনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন মদ সম্পর্কে আলোচনা করছেন। একপর্যায়ে তিনি মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে কারো হাতে দিচ্ছেন মদ কিনতে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

Post a Comment

أحدث أقدم