গুগলে ‘চো* রের দলের খেলা’ লিখলেই দেখা যাচ্ছে আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি!

 


গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের তথ্য দেখাচ্ছে এমন একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে ‘চোরের দল’ শব্দবন্ধ ব্যবহার করে বিপুল সংখ্যক পোস্ট, মিম, ভিডিও ও ক্যাপশন প্রকাশ হওয়ায় গুগলের সার্চ অ্যালগরিদম ওই শব্দগুচ্ছের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সম্পর্ক শনাক্ত করছে।

ফলে ব্যবহারকারীরা ওই শব্দ লিখে সার্চ করলে সংশ্লিষ্ট ম্যাচের তথ্য সার্চ ফলাফলে উঠে আসছে।

এ ধরনের ট্রলের পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের বহুল আলোচিত ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারায়।

সেই ম্যাচে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা প্রথম গোলটি করেছিলেন হাত দিয়ে, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে বিশ্ব ফুটবলের অন্যতম বিতর্কিত মুহূর্ত হিসেবে পরিচিতি পায়।

Post a Comment

Previous Post Next Post